ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী ইন্দো-প্যাসিফিকে প্রভাব বাড়াতে কোয়াডকে কাজে লাগাতে চান মোদি বায়তুল মোকাররমে হামলার মামলায় মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি! রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানসহ ১২ জনপ্রতিনিধির আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের আরও ১২ জন সদস্য এবং শতাধিক কর্মী-সমর্থকও দলীয় কার্যক্রম থেকে নিজেদের অব্যাহতির ঘোষণা দেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর মৌখিকভাবে এ ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমসহ মোট ১২ জন জনপ্রতিনিধি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতির কথা জানান। তাদের এ সিদ্ধান্তে শতাধিক কর্মী-সমর্থক সমর্থন জানান।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

রেজাউল করিম মাতুব্বর বলেন, জনগণের সেবা করার লক্ষ্যেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় জনগণের স্বার্থ বিবেচনায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। ভবিষ্যতেও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান এবং সরকার প্রয়োজন মনে করলে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করেও কাজ করতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

রেজাউল করিম মাতুব্বরের ভাষ্য, দলীয় কার্যক্রম বন্ধ থাকায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে বাস্তব কোনো সুফল নেই। তাই তিনি এবং ইউনিয়নের আরও ১২ জন জনপ্রতিনিধি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানসহ ১২ জনপ্রতিনিধির আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা

আপডেটের সময়: ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের আরও ১২ জন সদস্য এবং শতাধিক কর্মী-সমর্থকও দলীয় কার্যক্রম থেকে নিজেদের অব্যাহতির ঘোষণা দেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর মৌখিকভাবে এ ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমসহ মোট ১২ জন জনপ্রতিনিধি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতির কথা জানান। তাদের এ সিদ্ধান্তে শতাধিক কর্মী-সমর্থক সমর্থন জানান।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী

রেজাউল করিম মাতুব্বর বলেন, জনগণের সেবা করার লক্ষ্যেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় জনগণের স্বার্থ বিবেচনায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। ভবিষ্যতেও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান এবং সরকার প্রয়োজন মনে করলে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করেও কাজ করতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুনঃ  ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ