ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন? বিজ্ঞান কী বলে সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির বাংলাদেশের চলমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়: ভারত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেদিন মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে বোর্ড আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।

আরও পড়ুনঃ  ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা ও পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল এবং কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর কোনো চাপ নেই।

আরও পড়ুনঃ  মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী

নতুন মজুরি কার্যকর হওয়ার সময়সীমা প্রসঙ্গে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন? বিজ্ঞান কী বলে

মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান

আপডেটের সময়: ০৯:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেদিন মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে বোর্ড আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা ও পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান

এর আগে বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল এবং কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর কোনো চাপ নেই।

আরও পড়ুনঃ  আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব