ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহর মৃত্যু রহস্যের মধ্যেই শাবনূরের রহস্যময় বার্তা, বাড়ল কৌতূহল ফরিদপুরে বাস খাদে পড়ার দুই দিন পর মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল সাইদ, কেন আলোচনায় তিনি? উচ্চস্বরে গান নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি সায়েন্সল্যাবে পরিচ্ছন্নতা অভিযানে মশার লার্ভা, ভবনমালিককে ১ লাখ টাকা জরিমানা কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল নদ-নদীতে স্বস্তি, তবে তিন দিনের বৃষ্টিতে বাড়তে পারে পানি রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না ১৩ বছর পর রিয়ালে ফিরলেন মরিনহো, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের পারমিট।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন আটক ১৭৪ বাংলাদেশি

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

আরও পড়ুনঃ  দীর্ঘ অপেক্ষার পর অবসরসুবিধার টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রথমবার ওমরাহ পালনে যা করতে হবে

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময়ও সেই তথ্য হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অবস্থানসীমার কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

আরও পড়ুনঃ  শতাধিক নিয়োগদাতার অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেও পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকছে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং নতুন করে ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে অন্যান্য প্রযোজ্য যোগ্যতা ও নিয়মও যথাযথভাবে মেনে চলতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহর মৃত্যু রহস্যের মধ্যেই শাবনূরের রহস্যময় বার্তা, বাড়ল কৌতূহল

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত

আপডেটের সময়: ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের পারমিট।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

আরও পড়ুনঃ  সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

আরও পড়ুনঃ  হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি