ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিজের বক্তব্য জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

সংসদ সদস্যকে না জানানোয় বিস্ময়

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মিরপুরে উচ্ছেদ অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

তিনি বলেন, জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন, আবার সাধারণ মানুষের চলাচলের পথও যেন নির্বিঘ্ন থাকে—এমন বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া উচিত।

সংঘর্ষের ঘটনায় উদ্বেগ

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের কথা জানালেন চিফ হুইপ

চাঁদাবাজির অভিযোগ তদন্তের আহ্বান

জামায়াত আমির অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

তার মতে, এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, শেষ পর্যন্ত এই আর্থিক বোঝা সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকল্প ব্যবস্থা নিশ্চিতের আহ্বান

ডা. শফিকুর রহমান বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। বিচ্ছিন্ন কোনো পদক্ষেপের পরিবর্তে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি সবাইকে আপাতত শান্ত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক—কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ

আপডেটের সময়: ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিজের বক্তব্য জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

সংসদ সদস্যকে না জানানোয় বিস্ময়

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মিরপুরে উচ্ছেদ অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

আরও পড়ুনঃ  সাশ্রয়ী দাম ও প্রযুক্তিতে দেশের ইভি বাজারে চীনা ব্র্যান্ডের দাপট

তিনি বলেন, জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন, আবার সাধারণ মানুষের চলাচলের পথও যেন নির্বিঘ্ন থাকে—এমন বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া উচিত।

সংঘর্ষের ঘটনায় উদ্বেগ

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ তদন্তের আহ্বান

জামায়াত আমির অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

তার মতে, এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, শেষ পর্যন্ত এই আর্থিক বোঝা সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

আরও পড়ুনঃ  সালমানের ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন আসিফ মাহমুদ