ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে প্রাথমিক ভোট গণনায় ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত গণনা করা ভোটের ৫৪ দশমিক ৩ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৪ শতাংশ।

তবে ভোট গণনা শেষ না হওয়ায় এখনই কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৬৪২টি ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ২১ দশমিক ৭ শতাংশ। এখনো প্রায় ৩৮ লাখ ৬২ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

প্রাথমিক ফলে এল-সাইয়েদ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৭৪৬ ভোট। অন্যদিকে রজার্সের প্রাপ্ত ভোট ৪ লাখ ৭১ হাজার ৬৩৪। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন ৯ হাজার ৮৯১ ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এল-সাইয়েদের বর্তমান ব্যবধান পেছনে ফেলতে বাকি ভোটের অন্তত ৫০ দশমিক ৬ শতাংশ পেতে হবে রজার্সকে।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে এসব নির্বাচনের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

ভোট গণনা শুরুর পর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফল আসতে শুরু করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ

আপডেটের সময়: ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে প্রাথমিক ভোট গণনায় ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত গণনা করা ভোটের ৫৪ দশমিক ৩ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৪ শতাংশ।

তবে ভোট গণনা শেষ না হওয়ায় এখনই কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৬৪২টি ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ২১ দশমিক ৭ শতাংশ। এখনো প্রায় ৩৮ লাখ ৬২ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

প্রাথমিক ফলে এল-সাইয়েদ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৭৪৬ ভোট। অন্যদিকে রজার্সের প্রাপ্ত ভোট ৪ লাখ ৭১ হাজার ৬৩৪। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন ৯ হাজার ৮৯১ ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এল-সাইয়েদের বর্তমান ব্যবধান পেছনে ফেলতে বাকি ভোটের অন্তত ৫০ দশমিক ৬ শতাংশ পেতে হবে রজার্সকে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে এসব নির্বাচনের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক