ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুডিসের স্থিতিশীল দৃষ্টিভঙ্গি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে: মাহ্দী আমিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি উন্নত হওয়া এবং সরকারের বিভিন্ন উদ্যোগ দেশে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের গত সাত মাসের কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন—এই সাতটি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ পুনরায় খুলছে ইরাক

তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে। তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজনের কথাও জানান তিনি।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদন বাড়াতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুনঃ  পণ্য আমদানিতে দামের ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক রয়েছে। জনগণের ওপর আর্থিক চাপ কমাতে এবং গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, গ্যাসের সরবরাহে এরই মধ্যে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের দাম সহনীয় রাখতে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে।

মুডিসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, গত মঙ্গলবার বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে সংস্থাটি। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’ অপরিবর্তিত রয়েছে।

তার দাবি, দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে এবং বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি এটিকে রাজনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, সুশাসন ও উন্নত অর্থনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস

সংবাদ সম্মেলনে সরকারের সংস্কার ও জনকল্যাণমূলক কাজের সাতটি প্রধান ক্ষেত্রও তুলে ধরা হয়। এগুলো হলো—তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন; মানুষের শারীরিক কল্যাণ ও জীবনমানের উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু-সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা; এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনসহ অন্যরা বক্তব্য দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

মুডিসের স্থিতিশীল দৃষ্টিভঙ্গি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে: মাহ্দী আমিন

আপডেটের সময়: ০৯:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি উন্নত হওয়া এবং সরকারের বিভিন্ন উদ্যোগ দেশে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের গত সাত মাসের কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন—এই সাতটি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ পুনরায় খুলছে ইরাক

তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে। তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজনের কথাও জানান তিনি।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদন বাড়াতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুনঃ  ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক রয়েছে। জনগণের ওপর আর্থিক চাপ কমাতে এবং গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, গ্যাসের সরবরাহে এরই মধ্যে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের দাম সহনীয় রাখতে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে।

মুডিসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, গত মঙ্গলবার বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে সংস্থাটি। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’ অপরিবর্তিত রয়েছে।

তার দাবি, দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে এবং বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি এটিকে রাজনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, সুশাসন ও উন্নত অর্থনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না সরকার : রাশেদ খাঁন