ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছে’, নরসিংদীতে মঈন খানের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

আওয়ামী লীগের গত চারটি নির্বাচন ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেছেন, মৃত ব্যক্তিদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল। এমনকি যারা ভোটকেন্দ্রে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ৮০ কোটি ডলারের মার্কিন সহায়তা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  অতীতের দিকে তাকিয়ে থাকলে উন্নয়ন থমকে যাবে: ভারতীয় হাইকমিশনার

মঈন খান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ—সব পর্যায়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করছেন উল্লেখ করে তিনি বলেন, এর সুফল দেশের ১৮ কোটি মানুষ পাবে।

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

‘মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছে’, নরসিংদীতে মঈন খানের অভিযোগ

আপডেটের সময়: ০৮:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের গত চারটি নির্বাচন ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেছেন, মৃত ব্যক্তিদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল। এমনকি যারা ভোটকেন্দ্রে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব