ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাফরুলে বাসে আগুন: রাজনৈতিক নেতার নির্দেশের কথা বললেন আটক ব্যক্তি ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ১৮ বছরের অভিনয়জীবনে প্রেমের সম্পর্কে জড়াননি নাবিলা ইসলাম কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলসে আইগনার ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেঘনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি মান্নান।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো।’

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত নসিবের জন্য দোয়া করেন।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কাটাখালী মোড়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

উল্লেখ্য, গত রোববার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থী। এ সময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তাদের প্রতিবেশী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

মেঘনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

আপডেটের সময়: ০৯:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি মান্নান।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো।’

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত নসিবের জন্য দোয়া করেন।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই