ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত ‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে দরকার ফোন করে দেব’ নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির মরিয়মের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি নজরুল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেঘনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি মান্নান।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো।’

আরও পড়ুনঃ  সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত নসিবের জন্য দোয়া করেন।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

উল্লেখ্য, গত রোববার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থী। এ সময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তাদের প্রতিবেশী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেঘনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

আপডেটের সময়: ০৯:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি মান্নান।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো।’

আরও পড়ুনঃ  সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত নসিবের জন্য দোয়া করেন।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, গত রোববার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থী। এ সময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তাদের প্রতিবেশী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩