ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’—এই আকুতির দায় কার? পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন বিএনপির এমপি সেতু নির্মাণ শেষ, সংযোগ সড়ক নেই: বাঁশ-সুপারি গাছে ঝুঁকিপূর্ণ পারাপার চট্টগ্রামে বিদেশি নম্বরে চাঁদাবাজির অভিযোগ, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক, কাশিমপুর কারাগার থেকে বের হলেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে নিহত ১, আহত ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সরদার গলিতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি সেখানে গুলি চালান। নিহত ব্যক্তির নাম সাগর খান ইমরান। তার বয়স আনুমানিক ৪০ বছর। আহত হয়েছেন ৩২ বছর বয়সী বিদ্যুৎ জাকারিয়া।

আরও পড়ুনঃ  জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা, ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

‘ইমরান দৌড় দিবি না’ বলে গুলি

আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬-৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি এসে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার হাত ও পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ ইমরানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্যারেজের সামনে বসে ছিলেন দুজন

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাদের রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। ঘটনার সময় রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী জাকারিয়া বসে ছিলেন।

আরও পড়ুনঃ  ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

এ সময় চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ৭-৮ জন ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।

হাসপাতালে একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

তিনি আরও জানান, আহত জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্ত শুরু করেছে পুলিশ

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাকিব জানান, গুলিতে হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে নিহত ১, আহত ১

আপডেটের সময়: ০৮:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সরদার গলিতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি সেখানে গুলি চালান। নিহত ব্যক্তির নাম সাগর খান ইমরান। তার বয়স আনুমানিক ৪০ বছর। আহত হয়েছেন ৩২ বছর বয়সী বিদ্যুৎ জাকারিয়া।

আরও পড়ুনঃ  নবম পে স্কেলের প্রজ্ঞাপন ৬ সেপ্টেম্বর, কার্যকর হবে যেদিন থেকে

‘ইমরান দৌড় দিবি না’ বলে গুলি

আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬-৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি এসে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার হাত ও পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ ইমরানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্যারেজের সামনে বসে ছিলেন দুজন

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাদের রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। ঘটনার সময় রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী জাকারিয়া বসে ছিলেন।

আরও পড়ুনঃ  পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

এ সময় চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ৭-৮ জন ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।

হাসপাতালে একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঁধনের ওপর হামলার অভিযোগে ছাত্রদল সভাপতি রাকিবের প্রতিবাদ