ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সংসদে ভোট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল ‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের সবার পরিচয় বাংলাদেশি’: প্রধানমন্ত্রী ৫ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ‘এখনই মন্ত্রীদের বিদায় হতে হচ্ছে, বাকি সময়ে কী হবে?’ আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দাম কমার আশা ট্রাম্পের খুলনায় পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজবাড়ীতে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। এ সময় আট জেলেকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে

জব্দ জাল পুড়িয়ে ধ্বংস, মাছ বিতরণ

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক জেলেরা হলেন পাবনার আমিনপুরের মো. হোসেন মোল্ল্যা (২০), হাবু মন্ডল (১৯), আবু কালাম মন্ডল (৩০), আরিফুল ইসলাম (৩১), আফজাল মন্ডল (২৬), বারেক সরদার (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দের বাচ্চু মোল্ল্যা (৫০) ও রশিদ সরদার (৫০)।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ, দ্রুত গ্রেপ্তারের আহ্বান

অভিযানে ছিলেন মৎস্য ও নৌপুলিশের কর্মকর্তারা

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এবং দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

২২ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

দৌলতদিয়া নৌপুলিশের ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  আজ মহাসপ্তমী: নবপত্রিকা পূজা, অঞ্জলি ও আরাধনায় মুখর হবে পূজামণ্ডপ

তিনি বলেন, রোববার পর্যন্ত পরিচালিত ২২টি অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫ লাখ মিটার জাল, ৯০টি চায়না দুয়ারি জাল, দুটি নৌকা এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ

রাজবাড়ীতে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

আপডেটের সময়: ০৬:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। এ সময় আট জেলেকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  পূজার লম্বা ছুটিতে কাপ্তাইয়ে প্রতিদিন ১০ হাজার পর্যটকের সমাগমের আশা

জব্দ জাল পুড়িয়ে ধ্বংস, মাছ বিতরণ

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক জেলেরা হলেন পাবনার আমিনপুরের মো. হোসেন মোল্ল্যা (২০), হাবু মন্ডল (১৯), আবু কালাম মন্ডল (৩০), আরিফুল ইসলাম (৩১), আফজাল মন্ডল (২৬), বারেক সরদার (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দের বাচ্চু মোল্ল্যা (৫০) ও রশিদ সরদার (৫০)।

আরও পড়ুনঃ  আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব