ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচজুড়েই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখে হ্যান্সি ফ্লিকের দল। রাফিনিয়ার তিন গোলের পাশাপাশি বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আর একটি গোল এসেছে রেসিংয়ের এক খেলোয়াড়ের আত্মঘাতী অবদানে।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

অষ্টম মিনিটেই ২৫ গজ দূর থেকে ক্যান্সেলোর জোরালো শটে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ২২ মিনিটে রাফিনিয়া ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩০ মিনিটে মাগুয়েত গেয়ির কোনাকুনি শটে রেসিং ব্যবধান কমালেও ছয় মিনিট পর আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় বার্সা। ৪২ মিনিটে দানি ওলমোর পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রাফিনিয়া।

বিরতির আগে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে লামিনে ইয়ামালের শট ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ইয়ামালের আরেকটি শট পোস্টে লাগে।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

৬৫ মিনিটে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজনির ভুলের সুযোগ নিয়ে ইয়াসির জাবিরি রেসিংয়ের দ্বিতীয় গোলটি করেন। এরপর আবারও পেনাল্টি পায় বার্সা। ৬৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। চলতি লা লিগায় এটি তার নবম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১১তম গোল।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

৭৯ মিনিটে লামিনে ইয়ামালের থ্রু পাস থেকে বাঁকানো শটে বার্সার হয়ে নিজের প্রথম লা লিগা গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ৮৯ মিনিটে আদেয়েমির কাটব্যাক থেকে গোল করে ব্যবধান ৭-২ করেন ইয়ামাল। লা লিগায় টানা চার ম্যাচে গোল পেলেন তিনি।

ছয় ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৮ পয়েন্টে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৭ পয়েন্ট নিয়ে রেসিং স্যান্টান্ডারের অবস্থান দশম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

আপডেটের সময়: ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচজুড়েই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখে হ্যান্সি ফ্লিকের দল। রাফিনিয়ার তিন গোলের পাশাপাশি বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আর একটি গোল এসেছে রেসিংয়ের এক খেলোয়াড়ের আত্মঘাতী অবদানে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অষ্টম মিনিটেই ২৫ গজ দূর থেকে ক্যান্সেলোর জোরালো শটে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ২২ মিনিটে রাফিনিয়া ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩০ মিনিটে মাগুয়েত গেয়ির কোনাকুনি শটে রেসিং ব্যবধান কমালেও ছয় মিনিট পর আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় বার্সা। ৪২ মিনিটে দানি ওলমোর পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রাফিনিয়া।

বিরতির আগে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে লামিনে ইয়ামালের শট ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ইয়ামালের আরেকটি শট পোস্টে লাগে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

৬৫ মিনিটে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজনির ভুলের সুযোগ নিয়ে ইয়াসির জাবিরি রেসিংয়ের দ্বিতীয় গোলটি করেন। এরপর আবারও পেনাল্টি পায় বার্সা। ৬৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। চলতি লা লিগায় এটি তার নবম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১১তম গোল।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬