ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো আইনি সংকটও নেই।

হাইকোর্টের পর আপিল বিভাগে রিট

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর বিষয়টি এখন আপিল বিভাগে নেওয়া হয়েছে। আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আরও পড়ুনঃ  ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণে বাধা নেই

গত বৃহস্পতিবার জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। শুনানির সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাধ্যতামূলক অবসর বিএসইসির ১৭ কর্মকর্তাকে 

হাইকোর্ট রিটটি খারিজ করার পর বিষয়টি এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বর্তমানে নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন ও ভোটগ্রহণে কোনো আইনগত বাধা নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময়: ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো আইনি সংকটও নেই।

হাইকোর্টের পর আপিল বিভাগে রিট

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর বিষয়টি এখন আপিল বিভাগে নেওয়া হয়েছে। আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বাস খাদে পড়ার দুই দিন পর মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আরও পড়ুনঃ  বাধ্যতামূলক অবসর বিএসইসির ১৭ কর্মকর্তাকে 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণে বাধা নেই

গত বৃহস্পতিবার জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। শুনানির সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নিম্নচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস