ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নেওয়া থাকে। একইভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে বা স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি জানান, এই সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণেই মো. সাহাবুদ্দিন এ সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি নিজের শারীরিক অবস্থার বিস্তারিত উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও ধোঁয়াশার অবসান হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব হস্তান্তর ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাংবিধানিক এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ধারায় অব্যাহত থাকবে এবং এ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ থাকবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

আপডেটের সময়: ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নেওয়া থাকে। একইভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে বা স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি জানান, এই সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান