ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি

রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা ঠেকাতে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা, জরিমানা ও বিভিন্ন অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। তাই এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ভারতের আসামের তিনসুকিয়া পৌরসভা।

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার পাশে বা দেয়ালের গায়ে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে তার ভিডিও বা ছবি তাৎক্ষণিকভাবে ওই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ফলে ঘটনাটি জনসম্মুখেই প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

পৌরসভার এ উদ্যোগের নাম ‘হল অব শেম’ (Hall of Shame)। কর্তৃপক্ষের ধারণা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার আশঙ্কা মানুষকে এমন অস্বাস্থ্যকর ও অসচেতন আচরণ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

এই উদ্যোগকে অনেকেই অভিনব ও কার্যকর বলে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধু জরিমানা দিয়ে যখন কাঙ্ক্ষিত ফল আসেনি, তখন সামাজিক জবাবদিহিতা তৈরির এমন ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। নাগরিক অধিকারকর্মীদের একাংশের দাবি, কোনো ব্যক্তির ছবি বা ভিডিও প্রকাশ্যে প্রদর্শন করা তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে। তাদের মতে, পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা কার্যকর হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি

আপডেটের সময়: ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা ঠেকাতে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা, জরিমানা ও বিভিন্ন অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। তাই এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ভারতের আসামের তিনসুকিয়া পৌরসভা।

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার পাশে বা দেয়ালের গায়ে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে তার ভিডিও বা ছবি তাৎক্ষণিকভাবে ওই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ফলে ঘটনাটি জনসম্মুখেই প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পৌরসভার এ উদ্যোগের নাম ‘হল অব শেম’ (Hall of Shame)। কর্তৃপক্ষের ধারণা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার আশঙ্কা মানুষকে এমন অস্বাস্থ্যকর ও অসচেতন আচরণ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

এই উদ্যোগকে অনেকেই অভিনব ও কার্যকর বলে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধু জরিমানা দিয়ে যখন কাঙ্ক্ষিত ফল আসেনি, তখন সামাজিক জবাবদিহিতা তৈরির এমন ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। নাগরিক অধিকারকর্মীদের একাংশের দাবি, কোনো ব্যক্তির ছবি বা ভিডিও প্রকাশ্যে প্রদর্শন করা তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে। তাদের মতে, পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা কার্যকর হয়।