ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেলের আয় ছাড়াল ২ হাজার কোটি টাকা, কমেছে পণ্য পরিবহনের রাজস্ব

যাত্রী পরিবহন থেকে আয় বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট রাজস্ব বেড়ে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। তবে ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান সংস্থাটির আয়-ব্যয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির মোট আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি।

আয় বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যাত্রী পরিবহন খাত। এ খাতে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ২৫৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

তবে পর্যাপ্ত লোকোমোটিভ বা ইঞ্জিন না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। ফলে এ খাত থেকে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া ভেন্ডিং লাইসেন্স, বাণিজ্যিক কার্যক্রম ও অন্যান্য উৎস মিলিয়ে পরিবহন ও বাণিজ্যিক খাতের রাজস্ব কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে, কয়েকটি খাতে আয় বেড়েছে। রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনা থেকে আয় বেড়েছে প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি অপটিক্যাল ফাইবার লিজ দিয়ে আয় বেড়েছে ১১ কোটি ৫২ লাখ টাকা।

রেলওয়ের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

এই হিসাবে আয় ও ব্যয়ের অনুপাত বা অপারেটিং রেশিও দাঁড়িয়েছে ১ দশমিক ৯১। আগের অর্থবছরে যা ছিল ২ দশমিক ৯। অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণে কিছুটা উন্নতি হয়েছে।

তবে রেলওয়ের দাবি, বছরে প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন ব্যয় পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত হওয়ায় প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন দেখা যায়। এই ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় নেমে আসে প্রায় ২ হাজার ৯৫৫ কোটি টাকায় এবং অপারেটিং রেশিও দাঁড়ায় ১ দশমিক ৪৩।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

বাংলাদেশ রেলওয়ে জানায়, রাষ্ট্রীয় গণপরিবহন প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ভর্তুকিনির্ভর ও রেয়াতি ভাড়ায় সেবা দিয়ে আসছে তারা। ২০১৬ সালের পর থেকে যাত্রীভাড়া বাড়ানো হয়নি।

এদিকে, গত কয়েক বছরে রক্ষণাবেক্ষণ ব্যয়, আমদানিনির্ভর যন্ত্রাংশের দাম, ডলারের বিনিময় হার, জ্বালানি তেলের মূল্য এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রেলওয়ের মতে, বর্তমান বাজার পরিস্থিতি ও অন্যান্য পরিবহন ব্যবস্থার ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হলে আয়-ব্যয়ের ব্যবধান আরও কমানো সম্ভব হবে। তাই বাংলাদেশ রেলওয়েকে শুধু লোকসানি প্রতিষ্ঠান হিসেবে মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মত দিয়েছে সংস্থাটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

রেলের আয় ছাড়াল ২ হাজার কোটি টাকা, কমেছে পণ্য পরিবহনের রাজস্ব

আপডেটের সময়: ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

যাত্রী পরিবহন থেকে আয় বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট রাজস্ব বেড়ে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। তবে ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান সংস্থাটির আয়-ব্যয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির মোট আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি।

আয় বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যাত্রী পরিবহন খাত। এ খাতে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ২৫৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

তবে পর্যাপ্ত লোকোমোটিভ বা ইঞ্জিন না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। ফলে এ খাত থেকে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া ভেন্ডিং লাইসেন্স, বাণিজ্যিক কার্যক্রম ও অন্যান্য উৎস মিলিয়ে পরিবহন ও বাণিজ্যিক খাতের রাজস্ব কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে, কয়েকটি খাতে আয় বেড়েছে। রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনা থেকে আয় বেড়েছে প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি অপটিক্যাল ফাইবার লিজ দিয়ে আয় বেড়েছে ১১ কোটি ৫২ লাখ টাকা।

রেলওয়ের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

এই হিসাবে আয় ও ব্যয়ের অনুপাত বা অপারেটিং রেশিও দাঁড়িয়েছে ১ দশমিক ৯১। আগের অর্থবছরে যা ছিল ২ দশমিক ৯। অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণে কিছুটা উন্নতি হয়েছে।

তবে রেলওয়ের দাবি, বছরে প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন ব্যয় পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত হওয়ায় প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন দেখা যায়। এই ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় নেমে আসে প্রায় ২ হাজার ৯৫৫ কোটি টাকায় এবং অপারেটিং রেশিও দাঁড়ায় ১ দশমিক ৪৩।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল