ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯ সময় দেখুন

র‌্যাবের ডগ স্কোয়াডে প্রশিক্ষিত, তবে বর্তমানে অপারেশনাল কাজে অনুপযুক্ত আটটি কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। এসব কুকুরের মধ্যে সর্বোচ্চ দর উঠেছে ২৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে উন্মুক্ত নিলামের মাধ্যমে কুকুরগুলো বিক্রি করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিলামে বিক্রি হওয়া আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর এবং তিনটি জার্মান শেফার্ড জাতের। এগুলোর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, প্রতিটি কুকুরের জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। নিলামমূল্যের সঙ্গে ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

আরও পড়ুনঃ  ২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

সে হিসাবে ৫ হাজার টাকা দর ওঠা একটি কুকুরের জন্য ক্রেতাকে মোট ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা দর ওঠা কুকুরের জন্য ৩২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

বয়সের কারণে অপারেশনাল কাজে অনুপযুক্ত

র‌্যাবের এই কর্মকর্তা জানান, কুকুরগুলোর বয়স বেড়ে যাওয়ায় তাদের অনুসন্ধান সক্ষমতা কমে গেছে। এ কারণে অপারেশনাল কাজে এগুলোকে আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ডগ স্কোয়াডের কার্যক্ষমতা ও সক্ষমতা ধরে রাখতেই নিলামের মাধ্যমে কুকুরগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে আটকা হাজারো মানুষ

নিলামে বিক্রি হওয়া আটটি কুকুরের প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি ও ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন ও হেইডি জুনিয়র।

অন্যদিকে জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক ও নেরো। এই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা।

আরও পড়ুনঃ  আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

আটটির মধ্যে সবচেয়ে কম বয়সী কুকুর জার্মান শেফার্ড উইংক। তার বয়স ৬ বছর ৭ মাস ১১ দিন। আর সবচেয়ে বেশি বয়সী কুকুর ল্যাবরেডর ডিলন, যার বয়স ৮ বছর ৩ মাস ২৭ দিন।

তিন দিনের মধ্যে নিতে হবে কুকুর

নিলামে কুকুরগুলোর বিক্রি সম্পন্ন হলেও ক্রেতাদের পরিচয় প্রকাশ করেনি র‌্যাব। তবে নিলামে কুকুর কিনেছেন এমন ব্যক্তিদের আগামী তিন দিনের মধ্যে নির্ধারিত আয়কর ও ভ্যাট পরিশোধ করে কুকুরগুলো নিয়ে যেতে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা

আপডেটের সময়: ০৭:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

র‌্যাবের ডগ স্কোয়াডে প্রশিক্ষিত, তবে বর্তমানে অপারেশনাল কাজে অনুপযুক্ত আটটি কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। এসব কুকুরের মধ্যে সর্বোচ্চ দর উঠেছে ২৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে উন্মুক্ত নিলামের মাধ্যমে কুকুরগুলো বিক্রি করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিলামে বিক্রি হওয়া আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর এবং তিনটি জার্মান শেফার্ড জাতের। এগুলোর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, প্রতিটি কুকুরের জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। নিলামমূল্যের সঙ্গে ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

আরও পড়ুনঃ  মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা'য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয়

সে হিসাবে ৫ হাজার টাকা দর ওঠা একটি কুকুরের জন্য ক্রেতাকে মোট ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা দর ওঠা কুকুরের জন্য ৩২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

বয়সের কারণে অপারেশনাল কাজে অনুপযুক্ত

র‌্যাবের এই কর্মকর্তা জানান, কুকুরগুলোর বয়স বেড়ে যাওয়ায় তাদের অনুসন্ধান সক্ষমতা কমে গেছে। এ কারণে অপারেশনাল কাজে এগুলোকে আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ডগ স্কোয়াডের কার্যক্ষমতা ও সক্ষমতা ধরে রাখতেই নিলামের মাধ্যমে কুকুরগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা

নিলামে বিক্রি হওয়া আটটি কুকুরের প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি ও ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন ও হেইডি জুনিয়র।

অন্যদিকে জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক ও নেরো। এই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা।

আরও পড়ুনঃ  তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা