ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

মোঃ শহীদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম (আনোয়ারা): হযরত শাহ সুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-এর পবিত্র ওরস ও বার্ষিক ফাতেহা মাহফিলকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওষখাইন রজায়ী দরবার শরীফে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতির মহাযজ্ঞ। আগামী ১১ মে অনুষ্ঠিতব্য এ আধ্যাত্মিক মহাসমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে ভক্ত-আশেকানদের ব্যাপক আগমনের প্রত্যাশা করা হচ্ছে।

এ উপলক্ষে শনিবার দরবার প্রাঙ্গণের বিশ্ব নূর মঞ্জিলে রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু: জেনে নিন সময়সূচি, খরচ ও গুরুত্বপূর্ণ শর্ত

সভায় সম্ভাব্য বিপুলসংখ্যক মুসল্লির আগমনকে সামনে রেখে সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা নিশ্চিতকরণ, অতিথি আপ্যায়ন এবং ধর্মীয় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টনের পাশাপাশি মাহফিলকে সুশৃঙ্খল ও সফল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

“আউলিয়ায়ে কেরামের স্মরণে এ ওরস মাহফিল মুসলিম উম্মাহর আত্মিক পরিশুদ্ধি ও ঐক্যের এক অনন্য মাধ্যম”—আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী

আরও পড়ুনঃ  মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, আউলিয়ায়ে কেরামের স্মরণে আয়োজিত এ ওরস ও ফাতেহা মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধি, নৈতিক জাগরণ ও আধ্যাত্মিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি সকল পীরভাই, আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলের ফযুজাত অর্জনের আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকছে খতমে কুরআন, হযরত শাহ সুফি আলী রজা (প্রকাশ কানু শাহ্) (রহঃ)-এর প্রণীত খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজাগান, ইসমে আযম, মিলাদ মাহফিল এবং আখেরী মোনাজাত। মাহফিল শেষে আগত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  দরুদ পড়লে যেভাবে দূর হয় দুশ্চিন্তা

সভায় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন রজায়ী, শাহজাদা মাওলানা ইমাম উদ্দিন রজায়ী, সাংবাদিক রফিকুল ইসলাম, শাহজাদা মিরু প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

আপডেটের সময়: ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬