ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা

  • arif
  • আপডেটের সময়: ০৮:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৪ সময় দেখুন

পবিত্র কোরআনে যেখানে ‘ক্ষতি’ (খুসরান)-এর কথা এসেছে, তা মূলত দ্বিনের ক্ষতিকেই বোঝায়। আর কোরআনের ভাষায় ‘ক্ষতিগ্রস্ত’ তারাই, যারা নিজেদের আখিরাত হারিয়েছে। নিম্নে কোরআনের চোখে ক্ষতিগ্রস্তদের নিয়ে আলোচনা করা হলো—

যারা কুফরিতে নিমজ্জিত : আল্লাহ তাআলার প্রতি কুফরই সর্ববৃহত্ ক্ষতি। কারণ এটি এমন এক ক্ষতি, যা চিরস্থায়ী এবং মানুষকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা মিথ্যায় বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।’ (সুরা আল-আনকাবুত, আয়াত : ৫২)

সম্পদ ও সন্তান কিছু মানুষের ক্ষতির কারণ : নূহ (আ.) তাঁর জাতির কাফিরদের সম্পর্কে বলেছিলেন, ‘তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন লোকদের অনুসরণ করেছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের ক্ষতিই বৃদ্ধি করেছে।’ (সুরা নূহ, আয়াত : ২১)
আল্লাহর সৃষ্টিগত নিদর্শন থেকে শিক্ষা না নেওয়া : যে কুফর মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর সৃষ্টিগত নিদর্শন এবং শরিয়তের বিধানসমূহ অস্বীকার করা। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা আয-যুমার, আয়াত : ৬৩)

মনগড়া কাজ করা ও আত্মমুগ্ধ হওয়া : কিছু মানুষ এমন অনেক কাজ করে, যেগুলোকে তারা সত্কর্ম বলে মনে করে। কিন্তু তাদের সেই পরিশ্রম দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে; আখিরাতে তা তাদের কোনো উপকারে আসে না। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আমি কি তোমাদের এমন লোকদের সংবাদ দেব, যারা কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেইসব মানুষ, যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৩-১০৪)

আরও পড়ুনঃ  ‘আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’: আদালতে পলক

দুনিয়ার স্বার্থে ঈমান আনা : মানুষের মধ্যে এমনও আছে, যার ঈমান কেবল দুনিয়ার স্বার্থের জন্য। ঈমানের মাধ্যমে যদি সে ধন-সম্পদ, মর্যাদা বা সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে, তবে সে দ্বীনের ওপর অটল থাকে। কিন্তু ঈমানের কারণে যদি কোনো পরীক্ষা বা কষ্ট আসে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারণ তারা ঈমানকে দুনিয়া অর্জনের উপায় বানিয়েছে; অথচ দুনিয়াকে ঈমানের সেবায় নিয়োজিত করেনি। আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে, যারা দ্বিধাগ্রস্তভাবে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতেই সন্তুষ্ট থাকে; আর যদি কোনো পরীক্ষায় পড়ে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। সে দুনিয়া ও আখিরাত—উভয়ই হারায়। এটাই সুস্পষ্ট ক্ষতি।’ (সুরা হজ, আয়াত : ১১)

কোরআনে আরও কিছু কাজকে বিশেষভাবে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেগুলো থেকে সতর্ক থাকে। এর মধ্যে আছে—

অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা : আল্লাহ বলেন, ‘সে নিজের ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ৩০)

আরও পড়ুনঃ  ২০২৭ হজ: ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য রোগীরা যেতে পারবেন না, শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন

দারিদ্র্য বা লজ্জার ভয়ে সন্তান হত্যা : আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্বুদ্ধিতাবশত ও অজ্ঞতার কারণে নিজেদের সন্তানদের হত্যা করেছে।’ (সুরা আল-আনআম, আয়াত : ১৪০)

আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। আল্লাহ বলেন, ‘তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।’ (সুরা আল-বাকারা, আয়াত : ২৭)

আল্লাহর শাস্তি থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করা : আল্লাহ বলেন, ‘আল্লাহর কৌশল থেকে কেবল ক্ষতিগ্রস্তরাই নিজেদের নিরাপদ মনে করে।’ (সুরা আল-আরাফ, আয়াত : ৯৯)

আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে পড়া : আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। আর যে এমন করবে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা আল-মুনাফিকুন, আয়াত : ৯)
আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা : আল্লাহ বলেন, ‘তোমাদের প্রতিপালক সম্পর্কে তোমাদের এই কুধারণাই তোমাদের ধ্বংস করেছে; ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ।’ (সুরা ফুসসিলাত, আয়াত : ২৩)

কাফিরদের এমনভাবে অনুসরণ করা : আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা! যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তবে তারা তোমাদেরকে পিছিয়ে দেবে, আর তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৪৯)

আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন : আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘সেই সকল লোক, যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পরিপক্ক করার পরও ভেঙ্গে ফেলে এবং যেই সম্পর্ক রক্ষা করতে তিনি আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে; বস্তুত এমন সব লোক অতি ক্ষতিগ্রস্ত।’ (সুরা বাকারা, আয়াত : ২৭)

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, মুক্তিপণ আদায়—চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এখানে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার বলতে মানুষ সৃষ্টির বহু আগে সব রুহ একত্র করে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তা বুঝানো হয়েছে। সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতে তার বিশদ বর্ণনা রয়েছে। ইরশাদ হয়েছে, ‘এবং (হে রাসুল! মানুষকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দাও) যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করেছিলেন এবং তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী বানিয়েছিলেন। (আর জিজ্ঞেস করেছিলেন যে) আমি কি তোমাদের রব নই? সবাই জবাব দিয়েছিল, কেন নয়? আমরা সকলে সাক্ষ্য দিচ্ছি। (এবং এ স্বীকারোক্তি আমি এজন্য নিয়েছিলাম,) যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পার যে আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম।’ (সুরা আরাফ, আয়াত : ১৭২)

এভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগেই তাদের থেকে তাঁর আনুগত্যের প্রতিশ্রুতি নিয়েছিলেন। এভাবেই কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত ক্ষতি ধন-সম্পদ, পদমর্যাদা বা পার্থিব সুযোগ-সুবিধা হারানো নয়; বরং ঈমান, দ্বিন ও আখিরাত হারিয়ে ফেলা। আর প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতের মুক্তি লাভ করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা

আপডেটের সময়: ০৮:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পবিত্র কোরআনে যেখানে ‘ক্ষতি’ (খুসরান)-এর কথা এসেছে, তা মূলত দ্বিনের ক্ষতিকেই বোঝায়। আর কোরআনের ভাষায় ‘ক্ষতিগ্রস্ত’ তারাই, যারা নিজেদের আখিরাত হারিয়েছে। নিম্নে কোরআনের চোখে ক্ষতিগ্রস্তদের নিয়ে আলোচনা করা হলো—

যারা কুফরিতে নিমজ্জিত : আল্লাহ তাআলার প্রতি কুফরই সর্ববৃহত্ ক্ষতি। কারণ এটি এমন এক ক্ষতি, যা চিরস্থায়ী এবং মানুষকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা মিথ্যায় বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।’ (সুরা আল-আনকাবুত, আয়াত : ৫২)

সম্পদ ও সন্তান কিছু মানুষের ক্ষতির কারণ : নূহ (আ.) তাঁর জাতির কাফিরদের সম্পর্কে বলেছিলেন, ‘তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন লোকদের অনুসরণ করেছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের ক্ষতিই বৃদ্ধি করেছে।’ (সুরা নূহ, আয়াত : ২১)
আল্লাহর সৃষ্টিগত নিদর্শন থেকে শিক্ষা না নেওয়া : যে কুফর মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর সৃষ্টিগত নিদর্শন এবং শরিয়তের বিধানসমূহ অস্বীকার করা। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা আয-যুমার, আয়াত : ৬৩)

মনগড়া কাজ করা ও আত্মমুগ্ধ হওয়া : কিছু মানুষ এমন অনেক কাজ করে, যেগুলোকে তারা সত্কর্ম বলে মনে করে। কিন্তু তাদের সেই পরিশ্রম দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে; আখিরাতে তা তাদের কোনো উপকারে আসে না। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আমি কি তোমাদের এমন লোকদের সংবাদ দেব, যারা কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেইসব মানুষ, যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৩-১০৪)

আরও পড়ুনঃ  ২০২৭ হজ: ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য রোগীরা যেতে পারবেন না, শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন

দুনিয়ার স্বার্থে ঈমান আনা : মানুষের মধ্যে এমনও আছে, যার ঈমান কেবল দুনিয়ার স্বার্থের জন্য। ঈমানের মাধ্যমে যদি সে ধন-সম্পদ, মর্যাদা বা সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে, তবে সে দ্বীনের ওপর অটল থাকে। কিন্তু ঈমানের কারণে যদি কোনো পরীক্ষা বা কষ্ট আসে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারণ তারা ঈমানকে দুনিয়া অর্জনের উপায় বানিয়েছে; অথচ দুনিয়াকে ঈমানের সেবায় নিয়োজিত করেনি। আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে, যারা দ্বিধাগ্রস্তভাবে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতেই সন্তুষ্ট থাকে; আর যদি কোনো পরীক্ষায় পড়ে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। সে দুনিয়া ও আখিরাত—উভয়ই হারায়। এটাই সুস্পষ্ট ক্ষতি।’ (সুরা হজ, আয়াত : ১১)

কোরআনে আরও কিছু কাজকে বিশেষভাবে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেগুলো থেকে সতর্ক থাকে। এর মধ্যে আছে—

অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা : আল্লাহ বলেন, ‘সে নিজের ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ৩০)

আরও পড়ুনঃ  মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে