
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (৬ জুন) সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
নেতারা এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান। এর আগে একই দিনে বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিক্ষোভে আনুমানিক ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নেন। ককরোচ জনতা পার্টির এই অবস্থান নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদকের নাম 




















