ওমানের মাসকাটে অনুষ্ঠিত নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার (১৮ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন আইরিন রিয়া ও নাদিরা এমা। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন রিমন। আর টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পান আইরিন রিয়া।
পুরো আসরেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে হংকং, উজবেকিস্তান, পাকিস্তান ও কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচেও কাজাখস্তানকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, আগের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে শতভাগ জয় নিয়ে এশিয়ার সেরা হওয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ নারী জুনিয়র হকি দল।
এশিয়া জয় করা চ্যাম্পিয়ন দলটি রোববার বিকেল সোয়া ৩টায় দেশে ফিরবে।
প্রতিবেদকের নাম 


























