ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে ‘শুটার’ গ্রেপ্তার, বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রাজনীতি

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি। উত্তরপ্রদেশের অযোধ্যা এলাকা থেকে এ মামলার অন্যতম সন্দেহভাজন রাজ সিংকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ দল।

তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া রাজ সিং একজন পেশাদার শুটার হিসেবে পরিচিত এবং এই হত্যাকাণ্ডের পেছনে থাকা চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তাকে অযোধ্যা হাইওয়ে সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেবের কৌশলগত দ্বীপ দখল, নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

রাজ সিংয়ের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রায় ছয় বছর আগে বালিয়ায় এক ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় তার নাম উঠে আসে। সেই মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

স্থানীয়ভাবে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় বলেও পরিচিত। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার ছবি সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই হত্যাকাণ্ডে রাজ সিংয়ের সরাসরি ভূমিকা ছিল কি না, কিংবা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি কাজ করেছেন কি না। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন সংস্থার নজরদারিতে রয়েছে।

অন্যদিকে, রাজ সিংয়ের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তাদের দাবি, ঘটনার সময় তিনি অন্য একটি অনুষ্ঠানে ছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুনঃ  ভারতে পুতিন, নিরাপত্তার বিশেষ কৌশলে নজর কাড়ল ‘ফ্লাইং ক্রেমলিন’

এই হত্যা মামলা ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর অধীনে রয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে কাজ চলছে। ফলে পুরো ঘটনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।

তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর, বিশেষ করে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের জবানবন্দিতে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কি না, সেটাই এখন মূল প্রশ্ন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে ‘শুটার’ গ্রেপ্তার, বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রাজনীতি

আপডেটের সময়: ০৬:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি। উত্তরপ্রদেশের অযোধ্যা এলাকা থেকে এ মামলার অন্যতম সন্দেহভাজন রাজ সিংকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ দল।

তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া রাজ সিং একজন পেশাদার শুটার হিসেবে পরিচিত এবং এই হত্যাকাণ্ডের পেছনে থাকা চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তাকে অযোধ্যা হাইওয়ে সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজ সিংয়ের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রায় ছয় বছর আগে বালিয়ায় এক ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় তার নাম উঠে আসে। সেই মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

স্থানীয়ভাবে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় বলেও পরিচিত। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার ছবি সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই হত্যাকাণ্ডে রাজ সিংয়ের সরাসরি ভূমিকা ছিল কি না, কিংবা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি কাজ করেছেন কি না। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন সংস্থার নজরদারিতে রয়েছে।

অন্যদিকে, রাজ সিংয়ের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তাদের দাবি, ঘটনার সময় তিনি অন্য একটি অনুষ্ঠানে ছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুনঃ  হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে ইয়েমেন সংকট