
সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অভিযোগে দণ্ডিত হয়ে শেখ হাসিনা বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। এ কারণে তিনি কী বক্তব্য দিচ্ছেন বা কী বলছেন, তা এ বিষয়ে প্রাসঙ্গিক নয়।
তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা কাজ করছে। পাশাপাশি, চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত এবং যুক্তরাজ্য ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদলের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।
প্রতিবেদকের নাম 




















