ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশেও আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন বা কী কারণে বিদায় নিলাম, তা নিয়ে আজ কথা বলার দিন নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। এরপর কী হবে, তা সময়ই বলে দেবে।”

তিনি জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন। তার ভাষায়, “আমার কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। রাষ্ট্রবাদ বা হিন্দুত্ববাদ নিয়ে অবস্থান তুলে ধরা কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা—এসবের জন্য দর্শকদের আমাকে শুধু টেলিভিশনেই শুনতে হবে, এমন তো নয়।”

আরেক পোস্টে তিনি লেখেন, “আজ শুধু এটুকুই লিখছি—আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি বদলায়, কত দলে যাওয়া-আসা হয়। কিন্তু সবকিছু তো মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে না।”

নিজেকে ঘিরে জনমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি কৃতজ্ঞ যে একদল মানুষ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে, আবার আরেকদল সমালোচনা করতে তেড়ে আসে।”

সমালোচকদের উদ্দেশে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “কেউ যদি মনে করে আমার বিদায়ে সব শেষ, তাহলে তারা ভুল করছে। খেলা কেবল শুরু।”

উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। একই দিনে দেওয়া পৃথক এক ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে “একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান” বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

আপডেটের সময়: ০৭:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশেও আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন বা কী কারণে বিদায় নিলাম, তা নিয়ে আজ কথা বলার দিন নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। এরপর কী হবে, তা সময়ই বলে দেবে।”

তিনি জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন। তার ভাষায়, “আমার কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। রাষ্ট্রবাদ বা হিন্দুত্ববাদ নিয়ে অবস্থান তুলে ধরা কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা—এসবের জন্য দর্শকদের আমাকে শুধু টেলিভিশনেই শুনতে হবে, এমন তো নয়।”

আরেক পোস্টে তিনি লেখেন, “আজ শুধু এটুকুই লিখছি—আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি বদলায়, কত দলে যাওয়া-আসা হয়। কিন্তু সবকিছু তো মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে না।”

নিজেকে ঘিরে জনমতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি কৃতজ্ঞ যে একদল মানুষ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে, আবার আরেকদল সমালোচনা করতে তেড়ে আসে।”

সমালোচকদের উদ্দেশে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “কেউ যদি মনে করে আমার বিদায়ে সব শেষ, তাহলে তারা ভুল করছে। খেলা কেবল শুরু।”

উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। একই দিনে দেওয়া পৃথক এক ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে “একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান” বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট