ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেষবারের মতো স্বামীকে দেখতে ১২ ঘণ্টার প্যারোলে দীপু মনি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ সময় দেখুন

স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য মুক্তির নির্দেশনা পাওয়া যায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

স্বামীর মরদেহ নেওয়া হয়েছে কলাবাগানের বাসায়

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানেই স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন দীপু মনি।

পরে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  গুরুতর অসুস্থ সাংবাদিক শফি আলম, চিকিৎসায় সহায়তার আহ্বান

দীর্ঘদিন অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করেছিলেন। আদালতে তাঁকে হাজির করা হলে অসুস্থ তৌফিক নেওয়াজ স্ট্রেচারে করে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন।

আরও পড়ুনঃ  আরও এক বছর জনপ্রশাসনে সিনিয়র সচিব থাকছেন এহছানুল হক

মেয়ের আবেদনে প্যারোলের অনুমতি

স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্ত করতে বুধবার সকাল থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন তাঁর মেয়ে তানী দীপাবলি এবং আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

এর আগে আইনজীবী চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

শেষবারের মতো স্বামীকে দেখতে ১২ ঘণ্টার প্যারোলে দীপু মনি

আপডেটের সময়: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য মুক্তির নির্দেশনা পাওয়া যায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা