ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

গাজীপুরে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে আবারও রাজপথে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হন। ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

এদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায়ও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকার ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

আপডেটের সময়: ০২:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাজীপুরে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে আবারও রাজপথে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হন। ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

এদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায়ও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকার ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত