ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট এনসিপির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, প্রচলিত সংসদীয় পদ্ধতিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগে এনসিপি অংশ নেবে না।

রোববার ২০সেপ্টেম্বর২০ সেপ্টেম্বর বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাটে কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আখতার হোসেন।

আরও পড়ুনঃ  সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

তিনি বলেন, শুরু থেকেই এনসিপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। তবে সরকার সে পথে না গিয়ে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তার মতে, এভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে চলমান সাংবিধানিক সংকটের সমাধানের পরিবর্তে তা আরও জটিল হতে পারে।

আখতার হোসেনের ভাষ্য, গণভোটে সংবিধান সংশোধনের বিষয়ে যে রায় এসেছে, তা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। তিনি দাবি করেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য এ ধরনের একটি পরিষদ গঠন প্রয়োজন।

আরও পড়ুনঃ  নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

গণভোটের ফলাফল নিয়েও সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি। আখতার হোসেনের দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ পক্ষের অবস্থান নিয়েছিল। এই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে আলোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে আলোচনায় এগিয়ে আসে, তাহলে দলটি সেখানে অংশ নিতে প্রস্তুত। তবে বর্তমান সংসদীয় পদ্ধতিতে গঠিত সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে এনসিপি অংশ নেবে না।

আরও পড়ুনঃ  ‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে দরকার ফোন করে দেব’

এদিকে এনসিপির বয়কটের মধ্যেই ২০ সেপ্টেম্বর সংসদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় শুরু হয়।

জলঢাকার ওই কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট এনসিপির

আপডেটের সময়: ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, প্রচলিত সংসদীয় পদ্ধতিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগে এনসিপি অংশ নেবে না।

রোববার ২০সেপ্টেম্বর২০ সেপ্টেম্বর বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাটে কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আখতার হোসেন।

আরও পড়ুনঃ  ‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে দরকার ফোন করে দেব’

তিনি বলেন, শুরু থেকেই এনসিপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। তবে সরকার সে পথে না গিয়ে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তার মতে, এভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে চলমান সাংবিধানিক সংকটের সমাধানের পরিবর্তে তা আরও জটিল হতে পারে।

আখতার হোসেনের ভাষ্য, গণভোটে সংবিধান সংশোধনের বিষয়ে যে রায় এসেছে, তা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। তিনি দাবি করেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য এ ধরনের একটি পরিষদ গঠন প্রয়োজন।

আরও পড়ুনঃ  মরিয়মের মৃত্যু: গাজী নজরুল জামায়াতের কেউ নন, জানাল দল