ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদ ভবন ঘুরে দেখল বাউফলের ৫০ শিক্ষার্থী, উচ্ছ্বাসে ভরপুর অভিজ্ঞতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪৬ সময় দেখুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী এবার সরাসরি জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক সফরে শিক্ষার্থীরা রাজধানীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখান সংসদ সদস্য। এ সময় তারা অধিবেশন কক্ষ, গ্যালারি, স্থাপত্যশৈলী এবং সংসদীয় কার্যপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পরে তারা সরাসরি সংসদ অধিবেশনও পর্যবেক্ষণ করে, যা তাদের জন্য ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ  এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

শিক্ষার্থীদের মধ্যে বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জারা বলেন, এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাওয়া তার জন্য অবিশ্বাস্য ও স্মরণীয় অভিজ্ঞতা। একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী রাইশা জানান, বই ও টেলিভিশনে দেখা সংসদ ভবন বাস্তবে দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দিনটিকে জীবনের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকের তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি সঠিক মূল্যবোধ ধারণ করতে পারে, তবে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেবে এবং একটি উন্নত ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

সংসদ ভবন ঘুরে দেখল বাউফলের ৫০ শিক্ষার্থী, উচ্ছ্বাসে ভরপুর অভিজ্ঞতা

আপডেটের সময়: ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী এবার সরাসরি জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক সফরে শিক্ষার্থীরা রাজধানীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখান সংসদ সদস্য। এ সময় তারা অধিবেশন কক্ষ, গ্যালারি, স্থাপত্যশৈলী এবং সংসদীয় কার্যপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পরে তারা সরাসরি সংসদ অধিবেশনও পর্যবেক্ষণ করে, যা তাদের জন্য ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, মুক্তিপণ আদায়—চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শিক্ষার্থীদের মধ্যে বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জারা বলেন, এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাওয়া তার জন্য অবিশ্বাস্য ও স্মরণীয় অভিজ্ঞতা। একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী রাইশা জানান, বই ও টেলিভিশনে দেখা সংসদ ভবন বাস্তবে দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দিনটিকে জীবনের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ