ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সংসদে এনসিপির ৬ এমপি, ভবিষ্যতে হবে ১৬০’—আশাবাদ হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানে সংসদে দলের সদস্য সংখ্যা ছয়জন হলেও ভবিষ্যতে তা ১৬০ জনে উন্নীত হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি কাজ চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিও জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

‘সংসদে এনসিপির ৬ এমপি, ভবিষ্যতে হবে ১৬০’—আশাবাদ হাসনাত আবদুল্লাহর

আপডেটের সময়: ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানে সংসদে দলের সদস্য সংখ্যা ছয়জন হলেও ভবিষ্যতে তা ১৬০ জনে উন্নীত হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি কাজ চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  কর্ণফুলী নদীর পাড়ে চলছে বড় নির্মাণকাজ, স্থানীয়রা উদ্বিগ্ন