ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সমীকরণ মিললেই বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠেছে। পরবর্তী তিনটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে দেখা হবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির।

মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শেষ ৩২-এর ম্যাচে ২৯ জুন হিউস্টনে তাদের প্রতিপক্ষ জাপান। অন্যদিকে, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান

আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া বা বেলজিয়ামের নাম আলোচনায় রয়েছে। শেষ আটে পৌঁছালে তাদের সামনে আসতে পারে পর্তুগাল, যেখানে ফুটবলপ্রেমীরা আরেকবার দেখতে পারেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

অন্যদিকে, ব্রাজিলের পথও সহজ নয়। জাপানের বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো শক্তিশালী দলের মুখোমুখি হতে হতে পারে সেলেসাওদের। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডের নাম।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে ব্রাজিল জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার সেই বহুল কাঙ্ক্ষিত লড়াই আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমীকরণ মিললেই বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

আপডেটের সময়: ০১:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠেছে। পরবর্তী তিনটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে দেখা হবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির।

মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শেষ ৩২-এর ম্যাচে ২৯ জুন হিউস্টনে তাদের প্রতিপক্ষ জাপান। অন্যদিকে, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া বা বেলজিয়ামের নাম আলোচনায় রয়েছে। শেষ আটে পৌঁছালে তাদের সামনে আসতে পারে পর্তুগাল, যেখানে ফুটবলপ্রেমীরা আরেকবার দেখতে পারেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

অন্যদিকে, ব্রাজিলের পথও সহজ নয়। জাপানের বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো শক্তিশালী দলের মুখোমুখি হতে হতে পারে সেলেসাওদের। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডের নাম।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন