ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়িতে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

আরও পড়ুনঃ  আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে র‌্যাব ছয়জনকে উদ্ধার করে। অভিযানের সময় পাচারকারী চক্রের এক নারী সদস্য পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের এক লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— যুগল বড়ুয়া (২৮), হুসাইন আহম্মেদ (২০), কামাল হোসেন (১৮), আয়েসা (১৬), শুভ তারা (১৪) ও সাদেক (৯)। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে কিংবা জোরপূর্বক তাদের ওই আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জোর করে সাগরপথে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ ঘটনায় কামাল হোসেন নামে এক তরুণকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগও পাওয়া গেছে।

র‌্যাব জানিয়েছে, আটক নারী ও পলাতক সদস্যদের বিরুদ্ধে মানবপাচার আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬ জন উদ্ধার

আপডেটের সময়: ১০:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়িতে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে র‌্যাব ছয়জনকে উদ্ধার করে। অভিযানের সময় পাচারকারী চক্রের এক নারী সদস্য পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের এক লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— যুগল বড়ুয়া (২৮), হুসাইন আহম্মেদ (২০), কামাল হোসেন (১৮), আয়েসা (১৬), শুভ তারা (১৪) ও সাদেক (৯)। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে কিংবা জোরপূর্বক তাদের ওই আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জোর করে সাগরপথে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ