ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদাবাজি ও এলাকা নিয়ন্ত্রণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (মূল) ও ইউপিডিএফ (মূল)-এর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। দুই পক্ষের সংঘর্ষ ও অবরোধের কারণে টানা প্রায় দুই সপ্তাহ ধরে খাদ্যসামগ্রী, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, অবরোধের ১৩তম দিন গত সোমবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দিনের জন্য অবরোধ শিথিল করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ওই সুযোগে সাজেক ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও দোকানিরা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম শহর থেকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পান। তবে সোমবার থেকে আবারও অবরোধ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

স্থানীয় ব্যবসায়ী, দোকানমালিক, বিভিন্ন কমিটির প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে কথা বলে প্রতিবেদনে দুই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, গুম, খুনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে।

নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাজেকসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন জেএসএস (মূল) আধিপত্য বিস্তার করেছিল। পরে ইউপিডিএফ (মূল) এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যবসায়ী, হোটেল-মোটেল, দোকানপাট, ক্ষুদ্র উদ্যোক্তা ও চাকরিজীবীদের কাছ থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে। বছরে প্রায় দুই কোটি টাকা চাঁদা আদায়ের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এলাকাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জেএসএস (মূল) তৎপর হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত দুই মাসে একাধিকবার প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাস আগে ইউপিডিএফ (গণতান্ত্রিক) থেকে একটি বড় অংশ সশস্ত্র কমান্ডার তরুণ চাকমার নেতৃত্বে জেএসএস (মূল)-এ যোগ দেয়। এরপর যৌথ শক্তি প্রয়োগ করে তারা ইউপিডিএফ (মূল)-এর নিয়ন্ত্রণে থাকা সাজেক ও আশপাশের এলাকার বড় অংশ দখলে নেয়। বর্তমানে প্রায় ৭০ শতাংশ এলাকা জেএসএস (মূল)-এর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

ইউপিডিএফ (মূল)-এর এক সশস্ত্র কর্মী নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, সম্প্রতি মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় সংগঠনটির অস্ত্রের একটি চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। অন্যদিকে, প্রতিপক্ষের হামলায় সংগঠনটি কোণঠাসা হয়ে পড়েছে। সাজেকে নিজেদের অবস্থান ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির প্রধান প্রসিত বিকাশ খীসা। তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন ওই কর্মী।

অবরোধে ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদন অনুযায়ী, সাজেকের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ইউপিডিএফ (মূল) পর্যটন এলাকাটিকে কেন্দ্র করে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের ব্যানারে সাধারণ নারী-পুরুষকে অবরোধ কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

এদিকে, গত ১৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের বরাতে বলা হয়েছে, শুধু সাজেক নয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র সংগঠনের চাঁদাবাজির কারণে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ ভোগান্তিতে রয়েছেন। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে নির্ধারিত হারে চাঁদা দিতে হয় বলে তাঁদের অভিযোগ।

এ ছাড়া জেএসএস (মূল) ও ইউপিডিএফ (মূল) ছাড়াও কুকি-চিনসহ আরও কয়েকটি ছোট সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

পার্বত্য অঞ্চলের বাসিন্দারা এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, গুম, খুন ও নির্যাতনের অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদাবাজি ও এলাকা নিয়ন্ত্রণ

আপডেটের সময়: ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (মূল) ও ইউপিডিএফ (মূল)-এর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। দুই পক্ষের সংঘর্ষ ও অবরোধের কারণে টানা প্রায় দুই সপ্তাহ ধরে খাদ্যসামগ্রী, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, অবরোধের ১৩তম দিন গত সোমবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দিনের জন্য অবরোধ শিথিল করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ওই সুযোগে সাজেক ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও দোকানিরা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম শহর থেকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পান। তবে সোমবার থেকে আবারও অবরোধ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

স্থানীয় ব্যবসায়ী, দোকানমালিক, বিভিন্ন কমিটির প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে কথা বলে প্রতিবেদনে দুই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, গুম, খুনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে।

নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাজেকসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন জেএসএস (মূল) আধিপত্য বিস্তার করেছিল। পরে ইউপিডিএফ (মূল) এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যবসায়ী, হোটেল-মোটেল, দোকানপাট, ক্ষুদ্র উদ্যোক্তা ও চাকরিজীবীদের কাছ থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে। বছরে প্রায় দুই কোটি টাকা চাঁদা আদায়ের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এলাকাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জেএসএস (মূল) তৎপর হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত দুই মাসে একাধিকবার প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাস আগে ইউপিডিএফ (গণতান্ত্রিক) থেকে একটি বড় অংশ সশস্ত্র কমান্ডার তরুণ চাকমার নেতৃত্বে জেএসএস (মূল)-এ যোগ দেয়। এরপর যৌথ শক্তি প্রয়োগ করে তারা ইউপিডিএফ (মূল)-এর নিয়ন্ত্রণে থাকা সাজেক ও আশপাশের এলাকার বড় অংশ দখলে নেয়। বর্তমানে প্রায় ৭০ শতাংশ এলাকা জেএসএস (মূল)-এর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

ইউপিডিএফ (মূল)-এর এক সশস্ত্র কর্মী নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, সম্প্রতি মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় সংগঠনটির অস্ত্রের একটি চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। অন্যদিকে, প্রতিপক্ষের হামলায় সংগঠনটি কোণঠাসা হয়ে পড়েছে। সাজেকে নিজেদের অবস্থান ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির প্রধান প্রসিত বিকাশ খীসা। তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন ওই কর্মী।

অবরোধে ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদন অনুযায়ী, সাজেকের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ইউপিডিএফ (মূল) পর্যটন এলাকাটিকে কেন্দ্র করে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের ব্যানারে সাধারণ নারী-পুরুষকে অবরোধ কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা