ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্যাংকের টাকা চুরির মামলায় ৩ বছরের সাজা, চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ‘ভয় পাইছে, ভয় পাইছে’—ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য আচারের বয়ামে লুকানো হীরা-স্বর্ণ, শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার জব্দ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা, ডাম্পিং ৬০৬ গাড়ি থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক, আলোচনায় জ্বালানি সংকট ও বৈশ্বিক ঋণ স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি কমাতে ১৭টি বিষয় বিবেচনায় রাখার পরামর্শ সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অপেক্ষায় ২ হাজার ৫৩২ যাত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিলেটে মোটরসাইকেল থামিয়ে সাবেক ছাত্রদল নেতাকে হত্যা, আহত ১

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের গতিরোধ করে হামলায় বদরুল আলম (৩২) নামে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাদেক মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রামের সোনা মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া একই ইউনিয়নের লামা হাদারপার এলাকার (ভৈরবী বস্তি) মৃত আব্দুল জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল

মোটরসাইকেল থামিয়ে হামলার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের সময় সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে যান। সেখানে তিনি কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলের ওপর হামলা করতে দেখেন বলে জানান। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তা উপেক্ষা করে।

পরে সোনা মিয়া নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নগর জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ, নতুন উদ্যোগের আহ্বান

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া জানান, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক আহমদ তার ছোট ভাই মাহবুবকে ফোন করে সাহায্য চান। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন।

ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ

নিহতের বড় ভাইয়ের অভিযোগ, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বদরুলের মোটরসাইকেল থামিয়ে গুরাগ্রামের সাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তার ওপর হামলা করেন। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত

ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, ভোর পৌনে ৫টার দিকে বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা করা হয়। বদরুলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদেক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শীরা একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে হত্যার কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্যাংকের টাকা চুরির মামলায় ৩ বছরের সাজা, চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

সিলেটে মোটরসাইকেল থামিয়ে সাবেক ছাত্রদল নেতাকে হত্যা, আহত ১

আপডেটের সময়: ০৩:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের গতিরোধ করে হামলায় বদরুল আলম (৩২) নামে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাদেক মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রামের সোনা মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া একই ইউনিয়নের লামা হাদারপার এলাকার (ভৈরবী বস্তি) মৃত আব্দুল জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

মোটরসাইকেল থামিয়ে হামলার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের সময় সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে যান। সেখানে তিনি কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলের ওপর হামলা করতে দেখেন বলে জানান। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তা উপেক্ষা করে।

পরে সোনা মিয়া নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া জানান, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক আহমদ তার ছোট ভাই মাহবুবকে ফোন করে সাহায্য চান। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন।

ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ

নিহতের বড় ভাইয়ের অভিযোগ, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বদরুলের মোটরসাইকেল থামিয়ে গুরাগ্রামের সাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তার ওপর হামলা করেন। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ‘নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই’—ট্রলারদের জবাব দিলেন ক্যাটরিনা