ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সারাদেশের পোশাক কারখানায় ছুটি, বিজিএমইএর ঘোষণা

পুলিশ জানায়, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সেখানে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  জর্জিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত জন অসফ
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক

আপডেটের সময়: ১২:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

আরও পড়ুনঃ  কাবার সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার

পুলিশ জানায়, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সেখানে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ