ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, চলবে ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হওয়ার পর শনিবার পর্যন্ত মোট ১২৭টি ফ্লাইটে এসব হাজি দেশে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  গুলশানে রেস্তোরাঁয় আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

হজ অফিস সূত্র জানায়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। মক্কা ও মদিনার মেডিকেল সেন্টারগুলোতে ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২৭ হাজার ৬৬৫ জন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। আগামী ১ জুলাই পর্যন্ত দেশে ফেরার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, চলবে ফিরতি ফ্লাইট

আপডেটের সময়: ১০:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হওয়ার পর শনিবার পর্যন্ত মোট ১২৭টি ফ্লাইটে এসব হাজি দেশে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল সোনা-রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য

হজ অফিস সূত্র জানায়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। মক্কা ও মদিনার মেডিকেল সেন্টারগুলোতে ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২৭ হাজার ৬৬৫ জন।

আরও পড়ুনঃ  ইসরাইল-লেবানন আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ভয়াবহ বিস্ফোরণ