ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি অ্যান্টি-র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনার অভিযোগের সত্যতা পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে রোগীকে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

ঘটনা শুনে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের তা সরবরাহ করা হয়নি।

রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাকে জানানো হয় ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা নিজ খরচে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নেন। ঠিক সেই সময় হাসপাতাল পরিদর্শনে এসে পুরো বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে গাইনি ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

পরিদর্শনের একপর্যায়ে রোগীদের জন্য হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারের মান যাচাই করতে তিনি নিজেই সেই খাবার খেয়ে দেখেন। একই সঙ্গে রোগীদের সেবার মান উন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৪:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি অ্যান্টি-র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনার অভিযোগের সত্যতা পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে রোগীকে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

ঘটনা শুনে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের তা সরবরাহ করা হয়নি।

রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাকে জানানো হয় ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা নিজ খরচে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নেন। ঠিক সেই সময় হাসপাতাল পরিদর্শনে এসে পুরো বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নে তারেক রহমানকে দায়িত্ব দিলো স্থায়ী কমিটি