ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালের খাবারের মানে অসন্তোষ, কড়া মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগার ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কয়েকজন রোগী র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ করেন। কেউ কেউ টাকার বিনিময়ে ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছেন বলেও জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান। পরে ঢাকায় যোগাযোগ করে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র যথাযথভাবে পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

এরপর হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি স্বাদ নিয়ে তিনি মন্তব্য করেন, “এই রান্না আপনার স্ত্রী করলে আপনি খাবেন?”—এ কথা বলে তিনি বাবুর্চিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে খাবারের মান উন্নত করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যখাতে আগামী বাজেটে বরাদ্দ ১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট পাস হলে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সেবার মান উন্নয়ন করা হবে।

আরও পড়ুনঃ  ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে নির্মাণাধীন শিশু হাসপাতাল চালু করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে প্রতিটি উপজেলায় আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

হাসপাতালের খাবারের মানে অসন্তোষ, কড়া মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগার ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কয়েকজন রোগী র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ করেন। কেউ কেউ টাকার বিনিময়ে ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছেন বলেও জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান। পরে ঢাকায় যোগাযোগ করে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র যথাযথভাবে পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

এরপর হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি স্বাদ নিয়ে তিনি মন্তব্য করেন, “এই রান্না আপনার স্ত্রী করলে আপনি খাবেন?”—এ কথা বলে তিনি বাবুর্চিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে খাবারের মান উন্নত করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যখাতে আগামী বাজেটে বরাদ্দ ১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট পাস হলে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সেবার মান উন্নয়ন করা হবে।

আরও পড়ুনঃ  এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক