ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৮ বছরের নির্যাতনের পর নেতাকর্মীদের অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরার আহ্বান দুদুর

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন, দমন-পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের আরোগ্য কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন

শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতন, হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন। অনেক যোগ্য ব্যক্তি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। এ কারণেই তাদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দেওয়া স্বাভাবিক হলেও বর্তমান বাস্তবতায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন এবং গণ-অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে জনগণ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, একটি মহল বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১/১১-এর সময় তারেক রহমানকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছিল। একইভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। অতীতের এসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ, সমালোচনার মুখে পাকিস্তান

দুদু আরও জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসাধীন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাদের দ্রুত সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৮ বছরের নির্যাতনের পর নেতাকর্মীদের অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরার আহ্বান দুদুর

আপডেটের সময়: ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন, দমন-পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের আরোগ্য কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া

শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতন, হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন। অনেক যোগ্য ব্যক্তি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। এ কারণেই তাদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দেওয়া স্বাভাবিক হলেও বর্তমান বাস্তবতায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন এবং গণ-অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে জনগণ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ, সমালোচনার মুখে পাকিস্তান

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, একটি মহল বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১/১১-এর সময় তারেক রহমানকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছিল। একইভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। অতীতের এসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান