ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫০ মিলিয়নের প্রস্তাবেও রদ্রিকে ছাড়ছে না ম্যানসিটি, বার্সার নতুন চেষ্টা

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে রদ্রিকে নিয়ে দুই ক্লাবের আলোচনা এখনো চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রস্তাব নিয়ে আবারও আলোচনায় বসতে পারে বার্সেলোনা।

ইএসপিএনের প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ফলে এখন ম্যানচেস্টার সিটিকে রাজি করানোই কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য।

জানা গেছে, রদ্রিকে পেতে বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। এর মধ্যে নির্দিষ্ট অর্থের পাশাপাশি বিভিন্ন বোনাসের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

তবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়ছে না বার্সেলোনা। এর অন্যতম কারণ, আগামী গ্রীষ্মে রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। চুক্তি নবায়ন না হলে তখন ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যোগ দেওয়ার সুযোগ থাকবে তার।

রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে একসময় রিয়াল মাদ্রিদও সক্রিয় ছিল। কয়েক সপ্তাহ ধরে স্প্যানিশ এই তারকার প্রতি আগ্রহ দেখিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তবে বিভিন্ন সূত্রের দাবি, রদ্রির প্রথম পছন্দ বার্সেলোনায় যোগ দেওয়া।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

বর্তমানে পরিবারের সঙ্গে স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছেন ৩০ বছর বয়সী রদ্রি। ছুটির এই সময়েই তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও রিয়াল মাদ্রিদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে বেশ কিছু খেলোয়াড় দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নেওয়ার পাশাপাশি জোয়াও ক্যানসেলোকে স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা করছে ক্লাবটি।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

এ ছাড়া রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকেও দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে পারে বার্সেলোনা।

রদ্রিকে ঘিরে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার এই আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

৫০ মিলিয়নের প্রস্তাবেও রদ্রিকে ছাড়ছে না ম্যানসিটি, বার্সার নতুন চেষ্টা

আপডেটের সময়: ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে রদ্রিকে নিয়ে দুই ক্লাবের আলোচনা এখনো চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রস্তাব নিয়ে আবারও আলোচনায় বসতে পারে বার্সেলোনা।

ইএসপিএনের প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ফলে এখন ম্যানচেস্টার সিটিকে রাজি করানোই কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য।

জানা গেছে, রদ্রিকে পেতে বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। এর মধ্যে নির্দিষ্ট অর্থের পাশাপাশি বিভিন্ন বোনাসের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

তবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়ছে না বার্সেলোনা। এর অন্যতম কারণ, আগামী গ্রীষ্মে রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। চুক্তি নবায়ন না হলে তখন ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যোগ দেওয়ার সুযোগ থাকবে তার।

রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে একসময় রিয়াল মাদ্রিদও সক্রিয় ছিল। কয়েক সপ্তাহ ধরে স্প্যানিশ এই তারকার প্রতি আগ্রহ দেখিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তবে বিভিন্ন সূত্রের দাবি, রদ্রির প্রথম পছন্দ বার্সেলোনায় যোগ দেওয়া।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

বর্তমানে পরিবারের সঙ্গে স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছেন ৩০ বছর বয়সী রদ্রি। ছুটির এই সময়েই তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও রিয়াল মাদ্রিদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে বেশ কিছু খেলোয়াড় দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নেওয়ার পাশাপাশি জোয়াও ক্যানসেলোকে স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা করছে ক্লাবটি।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা