ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে, বাড়ছে চিকিৎসার ব্যয়ও। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য

ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।

তিনি জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সুমন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকই তা সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এসব ঘাটতি চিহ্নিত করে পূরণ করতে হবে।

আরও পড়ুনঃ  শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গার্ড অব অনার প্রদান

কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের

আপডেটের সময়: ০২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে, বাড়ছে চিকিৎসার ব্যয়ও। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য

ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।

তিনি জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

আরও পড়ুনঃ  ১৯৩ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সুমন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকই তা সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এসব ঘাটতি চিহ্নিত করে পূরণ করতে হবে।

আরও পড়ুনঃ  মজুরি দাবিতে উত্তাল আশুলিয়া, শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড