ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৯৩ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানি থেকে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী ও ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু শিগগিরই আদালতে অভিযোগপত্রটি দাখিল করবেন বলে জানা গেছে।

আসামিরা হলেন— টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার এবং শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান, একই প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক ও শেয়ারহোল্ডার জাহাঙ্গীর হোসেন মোল্লা।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়। বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে।

তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রপ্তানি করে। প্রতি মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে এর মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার। তবে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার হিসাব বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটি দেশে এনেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ দশমিক ৫২ মার্কিন ডলার। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ দশমিক ৪৮ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি। তৎকালীন বিনিময় হার ৭৭ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

তদন্ত প্রতিবেদন বলছে, ২০১৩ সালের ৪ আগস্ট আসামিরা তাদের সব শেয়ার মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম নামে তিন ব্যক্তির কাছে হস্তান্তর দেখান। তবে দুদকের সরেজমিন তদন্তে ওই ব্যক্তিদের নিবন্ধিত ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। ঠিকানাগুলোতে তাদের নামে কোনো ব্যক্তির অস্তিত্বও মেলেনি। দুদকের ধারণা, ভুয়া ব্যক্তিদের নামে শেয়ার হস্তান্তরের নথি তৈরি করে প্রকৃত মালিকানা আড়াল করা হয়েছিল।

আরও পড়ুনঃ  কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাকালে শামীম ওসমান সংসদ সদস্য ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে স্ত্রী, শ্যালক ও ছেলেকে বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা করেন।

দুদকের সাবেক পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে ২০২৫ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

১৯৩ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেটের সময়: ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানি থেকে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী ও ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু শিগগিরই আদালতে অভিযোগপত্রটি দাখিল করবেন বলে জানা গেছে।

আসামিরা হলেন— টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার এবং শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান, একই প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক ও শেয়ারহোল্ডার জাহাঙ্গীর হোসেন মোল্লা।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়। বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে।

তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রপ্তানি করে। প্রতি মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে এর মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার। তবে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার হিসাব বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটি দেশে এনেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ দশমিক ৫২ মার্কিন ডলার। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ দশমিক ৪৮ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি। তৎকালীন বিনিময় হার ৭৭ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

তদন্ত প্রতিবেদন বলছে, ২০১৩ সালের ৪ আগস্ট আসামিরা তাদের সব শেয়ার মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম নামে তিন ব্যক্তির কাছে হস্তান্তর দেখান। তবে দুদকের সরেজমিন তদন্তে ওই ব্যক্তিদের নিবন্ধিত ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। ঠিকানাগুলোতে তাদের নামে কোনো ব্যক্তির অস্তিত্বও মেলেনি। দুদকের ধারণা, ভুয়া ব্যক্তিদের নামে শেয়ার হস্তান্তরের নথি তৈরি করে প্রকৃত মালিকানা আড়াল করা হয়েছিল।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক