ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসাদ আমলে সিরিয়ায় ২৩ হাজারের বেশি শিশু নিহত, নিখোঁজ ৩ হাজার ৭৩৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে শিশুরা। বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালে হামলার ঘটনায় হাজারো শিশুর জীবন বিপর্যস্ত হয়েছে। এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিশেষজ্ঞরা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের অধিকার রক্ষা করা জরুরি। একই সঙ্গে সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সনদ অনুযায়ী শিশুদের জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও আইনি পরিচয় পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি বলেন, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বেসামরিক জনগোষ্ঠীর অন্যতম অংশ শিশুরা।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির

তিনি জানান, সংস্থাটির নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তাঁর মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।

শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। ফলে নিখোঁজ শিশুদের পাশাপাশি তাদের পরিবারকেও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  সব শর্তে চুক্তি করতে রাজি নয় ইরান, আলোচনার পথ খোলা: আরাগচি

সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলা হয়েছে অন্তত ৫৬৬টি।

আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দিতে স্বাধীন তদন্ত প্রয়োজন।

এ ছাড়া অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। আবদুল গনি বলেন, নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

মানবাধিকার সংস্থার তৈরি তথ্যভান্ডার এসব অপরাধের প্রমাণ সংরক্ষণ, দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে উদ্ধার করা নিরাপত্তা বাহিনী, সামরিক, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসনের নথিপত্র নিখোঁজ শিশুদের সন্ধান এবং তাদের আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।

এসব নথি সংরক্ষণ, বন্দিশিবিরের রেকর্ড উন্মুক্ত করা এবং সিরিয়ার বিচার বিভাগ, জাতিসংঘের আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আবদুল গনি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এমন পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন, যেখানে শারীরিক ও মানসিক চিকিৎসা, হারানো নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

আসাদ আমলে সিরিয়ায় ২৩ হাজারের বেশি শিশু নিহত, নিখোঁজ ৩ হাজার ৭৩৬

আপডেটের সময়: ১১:৫৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে শিশুরা। বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালে হামলার ঘটনায় হাজারো শিশুর জীবন বিপর্যস্ত হয়েছে। এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিশেষজ্ঞরা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের অধিকার রক্ষা করা জরুরি। একই সঙ্গে সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সনদ অনুযায়ী শিশুদের জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও আইনি পরিচয় পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি বলেন, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বেসামরিক জনগোষ্ঠীর অন্যতম অংশ শিশুরা।

আরও পড়ুনঃ  রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে

তিনি জানান, সংস্থাটির নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তাঁর মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।

শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। ফলে নিখোঁজ শিশুদের পাশাপাশি তাদের পরিবারকেও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়

সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলা হয়েছে অন্তত ৫৬৬টি।

আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দিতে স্বাধীন তদন্ত প্রয়োজন।

এ ছাড়া অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। আবদুল গনি বলেন, নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ