ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসরাইলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ১৪ রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক প্রস্তুতি

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় ইসরাইলে যুক্তরাষ্ট্রের ১৪টি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালা বিমানবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করেছে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও জোরদার করলে ইসরাইলে অতিরিক্ত রিফুয়েলিং বিমানের প্রয়োজন হবে। প্রয়োজনে এসব বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরেও অবতরণ করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বেন গুরিয়ন বিমানবন্দরে অন্তত ৩৩টি মার্কিন সামরিক বিমান অবস্থান করছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে পর্যটন মৌসুমে বেসামরিক বিমান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে ইসরাইল। তবে দেশটিতে মোট কতটি মার্কিন সামরিক বিমান রয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

এদিকে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের পরিকল্পনা সম্পর্কে ইসরাইলকে অবহিত করেছে। এর অংশ হিসেবে দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনায় আরও রিফুয়েলিং বিমান মোতায়েনের কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি দীর্ঘমেয়াদি শান্তি সমঝোতা হলেও, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ইসরাইলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

ইসরাইলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ১৪ রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক প্রস্তুতি

আপডেটের সময়: ০৩:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় ইসরাইলে যুক্তরাষ্ট্রের ১৪টি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালা বিমানবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস