ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এনসিপি সরকার গঠন করলে কোন মন্ত্রণালয় চান পাটওয়ারী, জানালেন অন্যদের সম্ভাব্য দায়িত্বও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দেখুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই মন্ত্রণালয়ের কথা জানান তিনি। পাশাপাশি দলের অন্য নেতাদের সম্ভাব্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও নিজের মত তুলে ধরেন।

পাটওয়ারী বলেন, সরকার গঠন করতে পারলে দলের মধ্যে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হবে। তাঁর ভাষ্য, সেখানে কোনো একজন ব্যক্তি এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবেন না। তিনি মনে করেন, দুটি মন্ত্রণালয়ে তিনি বেশি অবদান রাখতে পারবেন।

আরও পড়ুনঃ  ৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ মন্ত্রণালয়কে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হয়। এসব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

অন্যদিকে, ব্যবসায় শিক্ষায় পড়াশোনা ও চাকরির অভিজ্ঞতা এবং দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন বলে মনে করেন পাটওয়ারী।

সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব সম্পর্কেও কথা বলেন তিনি। তাঁর মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন। এ ছাড়া পরিবহন খাতেও দলের একজন নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

দলের মহাসচিব কে হবেন—এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী জানান, তিনি দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। রাজনীতি থেকে আগেভাগে অবসরে যাওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

এনসিপি সরকার গঠন করলে কোন মন্ত্রণালয় চান পাটওয়ারী, জানালেন অন্যদের সম্ভাব্য দায়িত্বও

আপডেটের সময়: ০২:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই মন্ত্রণালয়ের কথা জানান তিনি। পাশাপাশি দলের অন্য নেতাদের সম্ভাব্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও নিজের মত তুলে ধরেন।

পাটওয়ারী বলেন, সরকার গঠন করতে পারলে দলের মধ্যে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হবে। তাঁর ভাষ্য, সেখানে কোনো একজন ব্যক্তি এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবেন না। তিনি মনে করেন, দুটি মন্ত্রণালয়ে তিনি বেশি অবদান রাখতে পারবেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ: জামায়াত আমির

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ মন্ত্রণালয়কে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হয়। এসব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

আরও পড়ুনঃ  ৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

অন্যদিকে, ব্যবসায় শিক্ষায় পড়াশোনা ও চাকরির অভিজ্ঞতা এবং দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন বলে মনে করেন পাটওয়ারী।

সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব সম্পর্কেও কথা বলেন তিনি। তাঁর মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন। এ ছাড়া পরিবহন খাতেও দলের একজন নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  যার টাকা আছে, তিনিই হবেন স্কুলের সভাপতি: চিফ হুইপ