ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে তুরস্কে সালাহকে ঘিরে উন্মাদনা, হাজারো ভক্তের ঐতিহাসিক অভ্যর্থনা গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংশোধনের আহ্বান টিআইবির ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে গেল ঘেরাও কর্মসূচি পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এস আলম–সামিট প্রসঙ্গে বদিউল আলম মজুমদার: সুযোগে দেশি, স্বার্থে আঘাতে বিদেশি পরিচয় ব্যবহার হয়

দেশে কোন প্রতিষ্ঠান আসলে দেশি আর কোনটি বিদেশি—এ নিয়ে আইনি অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “যখন দরকার হয়, সুযোগ-সুবিধা নিতে হয়, তখন এস আলম, সামিট দেশি হয়ে যায়। আবার যখন দেশের পরিবেশ তাদের স্বার্থের প্রতিকূলে চলে যায়, তখন তারা বিদেশি হয়ে যায়। এ জন্য আরও স্পষ্ট আইন দরকার।”

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

আলোচনায় বদিউল আলম মজুমদার ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি চুক্তি প্রক্রিয়াকে “হরর স্টোরি” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আদানির সঙ্গে সব চুক্তিপত্র তারা ভারত থেকে তৈরি করে এনেছিল। এরপর আমাদের সরকারি কর্মকর্তাদের ডেকে এনে একতরফা চুক্তিতে সই করানো হয়েছে।” তিনি অতীতের সময়ে ব্যাংক দখলের ঘটনাগুলোরও সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

তিনি আরও বলেন, দুর্নীতির ধরন বদলে গেছে—“আগে দৃশ্যমান দুর্নীতি হতো, এখন মিলিয়ন ডলারের অদৃশ্য দুর্নীতি হয়।” সুশাসন প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো মডেল অনুসরণের আহ্বান জানান তিনি।

অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও মূল্যায়নে রাজনৈতিক আনুগত্য নয়, বরং কর্মদক্ষতা ও পারফরম্যান্সই প্রধান মানদণ্ড হবে। তিনি জানান, অর্থনীতিতে গতি আনতে দেশি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চুক্তিভিত্তিক কূটনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের

এস আলম–সামিট প্রসঙ্গে বদিউল আলম মজুমদার: সুযোগে দেশি, স্বার্থে আঘাতে বিদেশি পরিচয় ব্যবহার হয়

আপডেটের সময়: ০৮:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দেশে কোন প্রতিষ্ঠান আসলে দেশি আর কোনটি বিদেশি—এ নিয়ে আইনি অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “যখন দরকার হয়, সুযোগ-সুবিধা নিতে হয়, তখন এস আলম, সামিট দেশি হয়ে যায়। আবার যখন দেশের পরিবেশ তাদের স্বার্থের প্রতিকূলে চলে যায়, তখন তারা বিদেশি হয়ে যায়। এ জন্য আরও স্পষ্ট আইন দরকার।”

আরও পড়ুনঃ  আগস্টেই যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

আলোচনায় বদিউল আলম মজুমদার ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি চুক্তি প্রক্রিয়াকে “হরর স্টোরি” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আদানির সঙ্গে সব চুক্তিপত্র তারা ভারত থেকে তৈরি করে এনেছিল। এরপর আমাদের সরকারি কর্মকর্তাদের ডেকে এনে একতরফা চুক্তিতে সই করানো হয়েছে।” তিনি অতীতের সময়ে ব্যাংক দখলের ঘটনাগুলোরও সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক পেজেন্টের জন্য নতুন যাত্রা, উদ্বোধন হলো টিফা'স ট্রেনিং একাডেমি