ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই আবেগহীন পুরুষদের প্রতি কেন আকৃষ্ট হন অনেক নারী? বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম ইংল্যান্ড ছেড়ে নতুন গন্তব্যে হামজা, আজারবাইজানের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন জলপ্রপাতে গোসল করে পুরোনো স্বপ্ন পূরণ করলেন জর্জিনা রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭, আহত ৪০ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ সময় দেখুন

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন খেলোয়াড়।

বুধবার (৫ আগস্ট) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ‘গোলক এফএ কাপ’ টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। ম্যাচ চলাকালে হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। একপর্যায়ে মাঠে বিকট শব্দে বজ্রপাত হলে বেশ কয়েকজন খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ  ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর আহত হন। পরে তাকে বাঁচাতে সতীর্থরা মাঠেই কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড

সম্প্রতি সফওয়ান আওয়ায়ে থাইল্যান্ডের তৃতীয় বিভাগের পেশাদার ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তি করেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি।

ইয়ালা এফসি এক বিবৃতিতে সফওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, তার অকাল মৃত্যু ক্লাবের জন্য বড় ক্ষতি।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান

ঘটনার পর আহত খেলোয়াড়দের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা এর আগেও ঘটেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে বজ্রপাতে অন্তত ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের

আপডেটের সময়: ০৪:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন খেলোয়াড়।

বুধবার (৫ আগস্ট) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ‘গোলক এফএ কাপ’ টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। ম্যাচ চলাকালে হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। একপর্যায়ে মাঠে বিকট শব্দে বজ্রপাত হলে বেশ কয়েকজন খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর আহত হন। পরে তাকে বাঁচাতে সতীর্থরা মাঠেই কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

সম্প্রতি সফওয়ান আওয়ায়ে থাইল্যান্ডের তৃতীয় বিভাগের পেশাদার ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তি করেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি।

ইয়ালা এফসি এক বিবৃতিতে সফওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, তার অকাল মৃত্যু ক্লাবের জন্য বড় ক্ষতি।

আরও পড়ুনঃ  তুরস্কে সালাহকে ঘিরে উন্মাদনা, হাজারো ভক্তের ঐতিহাসিক অভ্যর্থনা