ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজায় মানবিক ও পরিবেশগত বিপর্যয়, ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কারণে সৃষ্ট ভয়াবহ পরিবেশগত ও মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে গাজার মানুষের পুনর্গঠনে সহায়তা দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রভাব নিয়ে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের নতুন একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে?

পোস্টে বার্নি স্যান্ডার্স বলেন, পয়োনিষ্কাশন অবকাঠামোর অভাব এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে অত্যন্ত বিষাক্ত ও দূষিত এলাকায় পরিণত করেছে। সেখানকার পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করা এবং গাজার মানুষের পুনর্গঠনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

এদিকে কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির সঙ্গে যৌথভাবে প্রকাশিত অক্সফামের প্রতিবেদনে গাজার পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণ ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্য দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সমুদ্র নিরাপত্তায় নতুন সহযোগিতা: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি বিপজ্জনক ধ্বংসস্তূপ জমে থাকা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। এসব পরিস্থিতি পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদ লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, আকাশেই ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা বাহিনী

বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয় হলো, পরিবেশ দূষণ ও অবকাঠামোগত বিপর্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদে গাজার মানুষের জীবনযাত্রা, সুপেয় পানির প্রাপ্যতা, খাদ্যনিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ওপর পড়তে পারে।

এমন পরিস্থিতিতে গাজার পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

গাজায় মানবিক ও পরিবেশগত বিপর্যয়, ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের

আপডেটের সময়: ১২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কারণে সৃষ্ট ভয়াবহ পরিবেশগত ও মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে গাজার মানুষের পুনর্গঠনে সহায়তা দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রভাব নিয়ে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের নতুন একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রিয়াদ লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, আকাশেই ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা বাহিনী

পোস্টে বার্নি স্যান্ডার্স বলেন, পয়োনিষ্কাশন অবকাঠামোর অভাব এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে অত্যন্ত বিষাক্ত ও দূষিত এলাকায় পরিণত করেছে। সেখানকার পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করা এবং গাজার মানুষের পুনর্গঠনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

এদিকে কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির সঙ্গে যৌথভাবে প্রকাশিত অক্সফামের প্রতিবেদনে গাজার পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণ ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্য দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্যনীতি তদন্তে যুক্তরাষ্ট্র, নতুন শুল্কের ঘোষণা