ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একাকিত্বের অবসান, ৭৫ ও ৬৩ বছর বয়সে নতুন সংসার গড়লেন দুই প্রবীণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্বকে পেছনে ফেলে নতুন করে সংসার শুরু করেছেন ভারতের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৬৩ বছর বয়সী এক নারী। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া এই দুই মানুষের ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়। পরে দুজনের সম্মতিতে বিয়ের মাধ্যমে শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়।

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম কানহাইয়া লাল এবং কনের নাম সাবিনা। বিয়েতে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের বড় হামলা, ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান

মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। হলুদ পোশাকে সজ্জিত কানহাইয়া লাল ও সাবিনা হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং উপহার দেন।

তবে এই বিয়ের পেছনের গল্পটি বেশ হৃদয়স্পর্শী। ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন। একসময় পরিবারের সঙ্গে বসবাস করলেও স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে বাধ্য হয়ে একটি গুহায় আশ্রয় নেন তিনি। পরে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন তিনি।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪

অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। প্রথমে তাকে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়। একই বৃদ্ধাশ্রমে বসবাসের সুবাদে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে প্রকাশ চাঁদ বানসাল বলেন, দুজনই নিজেদের ইচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে?

অনুষ্ঠানে জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, বয়স যা-ই হোক, পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার সবার রয়েছে। বয়স বেড়ে যাওয়া মানেই জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে সরে আসা নয়। তিনি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসাও করেন।

বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই একসঙ্গে শুরু করবেন তাদের দাম্পত্য জীবন।

দীর্ঘদিনের অনিশ্চয়তা, পারিবারিক বিচ্ছিন্নতা ও একাকিত্ব পেরিয়ে কানহাইয়া লাল ও সাবিনার এই নতুন পথচলা যেন মনে করিয়ে দেয়, ভালোবাসা ও জীবনসঙ্গী পাওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। জীবনের যেকোনো সময়েই নতুন করে সুখের স্বপ্ন দেখা সম্ভব।

সূত্র: এনডিটিভি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

একাকিত্বের অবসান, ৭৫ ও ৬৩ বছর বয়সে নতুন সংসার গড়লেন দুই প্রবীণ

আপডেটের সময়: ১২:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্বকে পেছনে ফেলে নতুন করে সংসার শুরু করেছেন ভারতের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৬৩ বছর বয়সী এক নারী। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া এই দুই মানুষের ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়। পরে দুজনের সম্মতিতে বিয়ের মাধ্যমে শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়।

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম কানহাইয়া লাল এবং কনের নাম সাবিনা। বিয়েতে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

আরও পড়ুনঃ  ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা, ৮ ফুট ছাড়াতে পারে জোয়ারের উচ্চতা

মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। হলুদ পোশাকে সজ্জিত কানহাইয়া লাল ও সাবিনা হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং উপহার দেন।

তবে এই বিয়ের পেছনের গল্পটি বেশ হৃদয়স্পর্শী। ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন। একসময় পরিবারের সঙ্গে বসবাস করলেও স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে বাধ্য হয়ে একটি গুহায় আশ্রয় নেন তিনি। পরে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে ১,২০০-এর বেশি রুশ সেনার আত্মহত্যার তথ্য

অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। প্রথমে তাকে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়। একই বৃদ্ধাশ্রমে বসবাসের সুবাদে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে প্রকাশ চাঁদ বানসাল বলেন, দুজনই নিজেদের ইচ্ছায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ