ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা, ৮ ফুট ছাড়াতে পারে জোয়ারের উচ্চতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ভয়াবহ জোয়ার ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। থ্যাংকসগিভিং ছুটির মধ্যে বছরের সর্বোচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ চূড়ায় পৌঁছানোয় উপকূলীয় বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। ইতোমধ্যে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও বন্যার খবর পাওয়া গেছে।

জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জোয়ারের উচ্চতা গত মাসের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। বুধবার স্থানীয় সময় সকালে সান দিয়েগোতে জোয়ারের উচ্চতা ৮ ফুট ১১ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। এটি এলাকাটির সর্বোচ্চ জোয়ারের নতুন রেকর্ড হতে পারে। এর আগে গত মাসের শেষ দিকে সেখানে ৭ দশমিক ৯৮ ফুট উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে বুধবার জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১৯ ফুট পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর শহরটিতে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ার রেকর্ড হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, সান্তা বারবারা ও লা জোলাতেও সম্প্রতি জোয়ারের উচ্চতার আগের রেকর্ড ভেঙেছে।

এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রবল জোয়ার ও ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের কিছু অংশ ভেঙে সাগরে পড়ে গেছে। পাশাপাশি সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকাতেও বন্যার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের পানির কিনারা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া দফতর জানিয়েছে, হঠাৎ বড় ঢেউ তৈরি হতে পারে। এতে পিয়ার ও জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোট নৌযান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

শুধু ক্যালিফোর্নিয়াই নয়, থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব উপকূলে তৈরি হওয়া নরইস্টার ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়টির প্রভাব শুরু হয়ে রাতের দিকে উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবারও এর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেডের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এমন ঘটনা এবারই প্রথম।

এদিকে দুই উপকূলে ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে লাখো মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করবেন প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক।

আরও পড়ুনঃ  ভোট ছাড়া ভারতে সরকার পরিবর্তনের স্বপ্ন না দেখার বার্তা রাজনাথের

অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার উপকূলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক দফতর বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে উচ্চ জোয়ারের কারণে পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে থ্যাংকসগিভিং ছুটির সময় যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক উপকূলীয় এলাকায় প্রতিকূল আবহাওয়া, উচ্চ জোয়ার ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এতে জননিরাপত্তার পাশাপাশি লাখো মানুষের ছুটিকালীন ভ্রমণেও প্রভাব পড়তে পারে।

সূত্র: বিবিসি | ২৬ নভেম্বর ২০২৬

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা, ৮ ফুট ছাড়াতে পারে জোয়ারের উচ্চতা

আপডেটের সময়: ১২:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ভয়াবহ জোয়ার ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। থ্যাংকসগিভিং ছুটির মধ্যে বছরের সর্বোচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ চূড়ায় পৌঁছানোয় উপকূলীয় বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। ইতোমধ্যে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও বন্যার খবর পাওয়া গেছে।

জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জোয়ারের উচ্চতা গত মাসের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। বুধবার স্থানীয় সময় সকালে সান দিয়েগোতে জোয়ারের উচ্চতা ৮ ফুট ১১ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। এটি এলাকাটির সর্বোচ্চ জোয়ারের নতুন রেকর্ড হতে পারে। এর আগে গত মাসের শেষ দিকে সেখানে ৭ দশমিক ৯৮ ফুট উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুনঃ  সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১০ হাজারের বেশি, ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসী

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে বুধবার জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১৯ ফুট পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর শহরটিতে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ার রেকর্ড হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, সান্তা বারবারা ও লা জোলাতেও সম্প্রতি জোয়ারের উচ্চতার আগের রেকর্ড ভেঙেছে।

এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রবল জোয়ার ও ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের কিছু অংশ ভেঙে সাগরে পড়ে গেছে। পাশাপাশি সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকাতেও বন্যার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের পানির কিনারা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া দফতর জানিয়েছে, হঠাৎ বড় ঢেউ তৈরি হতে পারে। এতে পিয়ার ও জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোট নৌযান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ

শুধু ক্যালিফোর্নিয়াই নয়, থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব উপকূলে তৈরি হওয়া নরইস্টার ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়টির প্রভাব শুরু হয়ে রাতের দিকে উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবারও এর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেডের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এমন ঘটনা এবারই প্রথম।

এদিকে দুই উপকূলে ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে লাখো মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করবেন প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের বড় হামলা, ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান