ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কবে-কোথায়, সর্বশেষ যা জানা গেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিস্টেমটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি ওডিশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনম থেকে ২৯০ কিলোমিটার পূর্বে ছিল।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে প্রিয় জিকির ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’

আবহাওয়া অধিদফতর বলছে, পরবর্তী ১২ ঘণ্টায় সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুনঃ  পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন

এর প্রভাবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৭৭ পেরিয়ে ঢাবি অ্যালামনাই, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার গল্প

অতিবৃষ্টির আশঙ্কায় ওডিশার কয়েকটি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এখন পর্যন্ত আইএমডি সিস্টেমটিকে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করেনি। উত্তর ভারত মহাসাগরে পরবর্তী কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটির নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেওয়া।

অর্থাৎ, বর্তমান সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখনই ‘ঘূর্ণিঝড় অর্ণব’ নামটি ব্যবহার করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কবে-কোথায়, সর্বশেষ যা জানা গেল

আপডেটের সময়: ০৬:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিস্টেমটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি ওডিশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনম থেকে ২৯০ কিলোমিটার পূর্বে ছিল।

আরও পড়ুনঃ  গাজার পথে আটকে ৯০০ হুইলচেয়ার, ইসরায়েলের অনুমতির অপেক্ষায়

আবহাওয়া অধিদফতর বলছে, পরবর্তী ১২ ঘণ্টায় সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুনঃ  ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় গণতন্ত্র ও সাইবার আইন

এর প্রভাবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বাসে ককটেল হামলাকারীদের জানা যাবে: রাশেদ খান